Our Activities

A chronological record of our field operations and events.

May 15, 2026

Emergency Relief Deployment to Feni

Our rapid response team deployed to Feni within 12 hours of the flash floods, distributing 2,000 dry food packages and water purification tablets.

Emergency Relief Deployment to Feni
Apr 20, 2026

Medical Camp in Rohingya Refugee Camp

Conducted a 3-day specialized pediatric medical camp in Cox's Bazar, treating over 1,200 children and providing essential medicines.

Medical Camp in Rohingya Refugee Camp
Feb 17, 2026

Khushir Haat

গত বছর শুরু করা আমাদের ছোট্ট প্রয়াস ‘খুশির হাট’ আস্তে আস্তে বড় হচ্ছে। এই অতিমারী এর কালে, আমাদের সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ‘খুশির হাট’৷ এর মাধ্যমে অভাবগ্রস্থদের সহযোগিতায় হাত বাড়ানো সম্ভব। আমাদের স্লোগান, প্রয়োজন যাদের খুশিমনে নিয়ে যান, যাদের সামর্থ্য আছে ভালোবেসে দিয়ে যান।

Khushir Haat
Feb 10, 2026

Annual Volunteer Training Summit

Hosted 500 regional volunteer leads in Dhaka for a comprehensive training on disaster management and psychological first aid.

Annual Volunteer Training Summit
May 18, 2021

Reliefs Of Covid

মোহাম্মদপুরের শতাধিক পরিবারে ইদের খুশি বিতরন করল আর্তের আহ্বানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে দেশব্যাপী সাধারণ ছুটি ও লকডাউন চলছে। এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছেন রাজধানী মোহাম্মদপুরের খেটে খাওয়া মানুষ। দেশের এই চরম সংকটকালে এগিয়ে এসেছেন কিছু সাদা মনের মানুষ। মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসছেন গরীব দুঃখী মানুষকে সাহায্য করতে। আর্তের আহ্বানে এমনি কিছু উদ্দ্যোমী সাদা মনের মানুষদের সংগঠন, যারা বাংলাদেশের যে কোনো প্রয়োজনে ছুটে বেড়ায় এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ৷ কিলোমিটার। তাই প্রতি ইদের মত, কঠিন এ সময়ে অসহায় হতদরিদ্র ও কর্মহীন মানুষের মুখে হাসি ফোটাতে সহায়তা হাত বাড়িয়েছে আর্তের আহ্বানে। তাদেরর ঐকান্তিক প্রচেষ্টায় ও ব্যক্তিগত উদ্যোগে গত ২৪শে মে সকাল থেকে তাজমহল রোডের, জিয়া উদ্দিন আহমেদের শাহাজালাল এন্টারপ্রাইজ এ বসে এ বছরের খুশির হাট। বিভিন্ন পাড়া মহল্লা থেকে আসা অসহায় হতদরিদ্র ও কর্মহীন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন আলী হায়দার(সাধারন সম্পাদক) আল মাহদী(প্রচার সম্পাদক) তাকী তাহমিদ(সহকারী কোষাধ্যক্ষ) ও সদস্য প্রিয়াঙ্কা চাকমা,হীরা,রাহুল,নিলয় ও আরো অনেকে। যতটা সম্ভব সুশৃংখলার মাধ্যমে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রান বিতরন করা হয়। এ বিষয়ে আলী হায়দার ও আল মাহদী বলেন, দেশের এই পরিস্থিতিতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী বাংলাদেশের মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করতে চাই। প্রিয়াঙ্কা চাকমা,হীরা,রাহুল,নিলয়,শাহীন আখতাররা বলেন, '' আমরা সবাই কে অনুরোধ করবো যে তারাও যেন নিজ নিজ এলাকার মানুষের সাহায্যে এগিয়ে আসেন। সবাই যদি যার যার অবস্থান থেকে মানুষের পাশে এসে দাড়াতে পারি, তাহলে কোন মানুষ অন্ততঃ না খেয়ে থাকবে না বলেই আমাদের বিশ্বাস"। এছাড়াও শাহাজালাল এন্টারপ্রাইজের জিয়া উদ্দিন আহমেদ , দেশের সকল বিত্তবানদের গরীব, হতদরিদ্র মানুষগুলোর পাশে দাড়ানোরও আহবান জানান। পাশাপাশি এত ঝুকি নিয়েও সংবাদ প্রচারে এবং দেশের জনগনকে সচেতন করার কাজে এগিয়ে আসায় ধন্যবাদ জানান আর্তের আহ্বানের কর্মীদের। আর্তের আহ্বানে’ একটি সমাজ কল্যাণ মূলক সংস্থা, সদস্য সংখ্যা প্রায় ১৫০।যারা সকলেই দেশের স্বনামধন্য স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ছাত্র-ছাএী। এদেশের প্রতিটি কোণায় সুচিকিৎসা পৌছে দেয়া, চিকিৎসা ও ঔষধ বিনামূল্যে নিশ্চিত করা ,তাদের সচেতন করা , যেকোনো দুর্যোগে জাতীর পাশে এসে দারানোর জন্যেই আর্তের আহবানে'র ছুটে চলা। এ স্বপ্ন যাত্রায় সবাই আমন্ত্রিত! শুধু লাগবে মনের ভিতর একটু সাহস, নির্লোভ প্রত্যয় আর ভয়ংকর ইচ্ছাশক্তি । আর্তের আহ্বানের ওয়েবসাইট : https://arterahobane.com অফিসিয়াল fb পেইজঃ https://www.facebook.com/ArterAhobane/

Reliefs Of Covid
Jul 04, 2019

SAARC CCI cross border startup boot camp.

সাফল্যের গল্পে আমাদের আরেকটি সোনালী অধ্যায়ের সংযোজন - এবার SAARC এ আমরা! SAARC এর সদস্য দেশগুলোর নতুন সব আইডিয়া আর স্টার্ট আপ এর ধারনাগুলোকে আরো শানিত করতে আয়োজিত হয়ে গেলো রাজধানীর Panpacific Sonargaon এ SAARC CCI cross border startup boot camp. এই আন্তর্জাতিক কার্যক্রমে #টিম_আর্তের_আহ্বানে'র পক্ষে প্রতিনিধিত্ব করেন আমাদের প্রেস এন্ড পাবলিকেশন'স সেক্রেটারি আল মাহাদী । সেখানে তিনি সমাজের বিভিন্ন সমস্যার ও তার অর্থনৈতিক সমাধানের বিষয়ে মত বিনিময়ে অংশ নেন। এখানে উল্লেখ্য সমাপনী দিনে উপস্থিত ছিলেন জনাব মেহেবুবুল আলম, ভাইস প্রেসিডেন্ট, SAARC CCI (Bangladesh) ও সনদে সাক্ষর করেছেন Ms. Hina Saeed, Secretary General, SAARC CCI. তোমরা যারা এমন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে যেয়ে সংগঠনের প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক তাদেরকে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ!!

SAARC CCI cross border startup boot camp.